ওমিক্রন নিয়ে দেশ এখনো ভালো আছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী
জাহিদ মালেক বলেছেন, ওমিক্রন নিয়ে এখনো দেশ ভালো আছে। ওমিক্রনে মারা যাওয়ার হার কম।
তবে এটা ছড়ায় বেশি। তাই ওমিক্রন প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।
সোমবার
(১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জাহিদ
মালেক বলেন, বুস্টার ডোজ দেয়ার ক্ষেত্রে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের (সম্মুখসারির
কর্মী) অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া আরও ১ হাজার টিকার বুথ বাড়ানোর নির্দেশ দিয়েছি।
বর্তমানে আড়াই হাজার আছে।
তিনি
বলেন, করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্কের কিছু নেই। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে
চলতে হবে।
মন্ত্রী
বলেন, ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার ভালো আছেন। নতুন করে কারও শরীরে ওমিক্রন
শনাক্তের খবর পাওয়া যায়নি।








