মেসি ভক্তদের জন্য দিলেন দারুণ সুখবর

লিওনেল মেসি, বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা প্রতিভা। দীর্ঘদিন বার্সেলোনার হয়ে মাঠ মাতাচ্ছেন আর্জেন্টিনার এই সুপার স্টার। দুই বছর পর ট্রফি খরার আক্ষেপ ঘুচলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে রেকর্ড ৩১তম বারের মতো বার্সা কোপা দেল রের ট্রফি জয়ের উৎসব করলো। ঠিক এর পরেই দলের সুপারস্টার লিওনেল মেসিকে নিয়ে সুখবর দিলেন ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।

 

মেসির জোড়া গোলেই শনিবার রাতে (১৭ এপ্রিল) অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে রেকর্ড ৩১তম বারের মতো বার্সা কোপা দেল রের ট্রফি জয় লাভ করে। দারুণ এই শিরোপা জয়ের পর মেসিকে নিয়ে সুখবরই দিলেন বার্সেলোনা ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।

 

মেসি ক্লাব ছেড়ে যেতে পারে আগামী মৌসুমে এমন গুঞ্জনকে উড়িয়ে হুয়ান লাপোর্তা জানান মেসিকে দলে রাখার জন্য সকল চেষ্টাই চালাবে বার্সেলোনা।

 

লাপোর্তা বলেন, `মেসি বর্তমানে অন্যতম সেরা খেলোয়াড়। ক্লাবের সাথে তার দারুণ সম্পর্ক। আমার বিশ্বাস রয়েছে মেসি বার্সেলোনায়ই থাকবে। আমরা আমাদের সেরাটারও বেশি চেষ্টা করব তাকে দলে রাখার জন্য।`

 

একই সাথে বিলবাওয়ের বিপক্ষে জয়ের মাধ্যমে কোপা দেল রে জয়ে দারুণ খুশি হুয়ান লাপোর্তাও। দলের সবার জয়ের জন্য যে ক্ষুদা সেটিই দলকে শিরোপা জিততে সাহায্য করেছে বলে অভিমত তার। প্রেসিডেন্ট বলেন, `মেসি দারুণ একটি দলের মাঝে আছে। ট্রফি জয়ের জন্য খেলোয়াড়েরা মুখিয়ে ছিল এবং তা তারা করে দেখিয়েছে। দারুণ একটি দলের বিপক্ষে ফাইনালে অসাধারণ জয় পেলাম আমরা।