ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব করোনায় মার গেছেন মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা
গেলন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব আবুল খায়ের মো. মারুফ হাসান।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা আবুল খায়ের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় মারা যান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের
সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৭ এপ্রিল উপসচিব আবুল খায়ের
বাংলাদেশ পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ
অসংখ্য বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
উপসচিব আবুল খায়েরের মৃত্যুতে গভীর শোক
ও দুঃখ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান
এবং মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন।
পৃথক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী
আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান








