আজকের বিনিময় হার
আজ বুধবার সপ্তাহের
শেষ কার্যদিবস। আগামীকাল বৃহস্পতিবার মে দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। আজ দেশের
মুদ্রাবাজারের লেনদেন চলছে। অন্যান্য দিনের মতো আজও মার্কিন ডলারের দর অপরিবর্তিত
আছে। দুই মাসের বেশি সময় ধরে দেশের মুদ্রাবাজারে ১২২ টাকায় ডলার বেচাকেনা হচ্ছে।
আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে দাম বেড়েছে ইউয়ান, অস্ট্রেলীয়
ডলারের। দাম কমেছে ইউরো, পাউন্ড, সিঙ্গাপুর ডলারের। আর অপরিবর্তিত আছে ভারতীয়
রুপি, জাপানের ইয়েন।
কেন্দ্রীয়
ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি
হয়। বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ
ওঠানামা করে।








