সূচকের পতনে লেনদেন ৩৫৯ কোটি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ এপ্রিল) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে গতদিনের তুলনায় সামান্য বেড়েছে লেনদেন। কমেছে ২৩৪ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচকডিএসইএক্স২৯ দশমিক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে হাজার ৪৪ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচকডিএসইএস দশমিক ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে হাজার ১২৬ পয়েন্টে আরডিএস৩০ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে হাজার ৮৬৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৫৯ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৫১ কোটি ০৮ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৩ টির, কমেছে ২৩৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬০ টি কোম্পানির বাজারদর।