৪৪তম বিসিএসের ভাইভার তারিখ পেছাল
৪৪তম বিসিএসের মৌখিক
পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। পূর্বনির্ধারিত ২৬ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ৬
মার্চ নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পক্ষ থেকে এক
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ৪৪তম
বিসিএসের সাধারণ এবং কারিগরি ও পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের ২৬ ফেব্রুয়ারির
নির্ধারিত মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ওইদিনের মৌখিক পরীক্ষা
আগামী ৬ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার
অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে পিএসসি।








