বিডি থাই ফুডের শেয়ার দর ১৭ দশমিক ৮৮ শতাংশ কমেছে

 ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দরপতনের তালিকায় শীর্ষ অবস্থানে ওঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৭ দশমিক ৮৮ শতাংশ।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে শেয়ারদর ৪ দশমিক ৬২ শতাংশ বা ৬০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১২ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনভর কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ১২ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ১৩ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। দিনজুড়ে ৬ লাখ ৮১ হাজার ১১৮টি শেয়ার মোট ৬৬০ বার হাতবদল হয়, যার বাজারদর ৮৪ লাখ ৫০ হাজার টাকা। আর গত এক বছরের মধ্যে শেয়ারদর ১২ টাকা ১০ পয়সা থেকে ৩৮ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে।

খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটি ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৮১ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানিটির মোট ৮ কোটি ১৫ লাখ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৫ দশমিক ৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৩৬ দশমিক ৬৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে ২৭ দশমিক ৭৩ শতাংশ শেয়ার রয়েছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আর এ প্রান্তিকে তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। প্রাপ্ত তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১৫ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১২ পয়সা কমেছে। এছাড়া ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ১২ পয়সা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ৩৬ পয়সা (ঘাটতি), যা আগের বছর একই সময় ৮১ পয়সা ছিল।

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা, আর ২০২৪ সালের ৩০ জুন তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৯ পয়সা। এছাড়া আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬৫ পয়সা। এর আগে সর্বশেষ কোম্পানিটি ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আর ৩০ জুন ২০২২ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ১২ পয়সা। এছাড়া ওই সময়ে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৩ পয়সা। এর আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫৮ পয়সা। ৩০ জুন, ২০২১ এনএভি দাঁড়িয়েছিল ১৪ টাকা ৮১ পয়সা। আর শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছিল ৪৭ পয়সা।