সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেন পতনের ধারা অব্যাহত

দেশের
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে
(ডিএসই) গতকাল বুধবার চলতি সপ্তাহের চতুর্থ
কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমায় ডিএসইতে
সূচকের পতন দেখা গেছে।
একইসঙ্গে আগের দিনের চেয়ে
গতকাল লেনদেন কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং
স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন
কমেছে।
বাজার
পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল
ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ
পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল
এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে
(ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৩
দশমিক ৯১ পয়েন্ট বা
শূন্য দশমিক ২৭ শতাংশ কমে
পাঁচ হাজার ১১২ দশমিক ৫১
পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা
শরিয়াহ সূচক ৭ দশমিক
৯৫ পয়েন্ট বা শূন্য দশমিক
৬৯ শতাংশ কমে এক হাজার
১৩৭ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান
করে। আর ডিএস৩০ সূচক
শূন্য দশমিক ৬৭ পয়েন্ট বা
শূন্য দশমিক ০৩ শতাংশ কমে
এক হাজার ৮৯৬ দশমিক ৩০
পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন
হয় ৩১৪ কোটি ১৬
লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের
ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন
হয়েছিল ৩২৮ কোটি ৩১
লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের
ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে
গতকাল ডিএসইর লেনদেন ১৪ কোটি ১৫
লাখ টাকা কমেছে। এদিন
১১ কোটি ৬০ লাখ
৫১ হাজার ৬৫১টি শেয়ার এক লাখ ২২
হাজার ৮৯৩ বার হাতবদল
হয়। লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানি
ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির,
কমেছে ২০৬টির ও অপরিবর্তিত ছিল
৬৫টির দর।
গতকাল
টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে খান
ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ
ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ১২ কোটি ১৭
লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে
থাকা এডিএন টেলিকম লিমিটেডের ১০ কোটি ২৯
লাখ, ব্র্যাক ব্যাংক পিএলসির ৭ কোটি ২৭
লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৬ কোটি ৭৬
লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৭ কোটি ৫৩
লাখ, এমজেএল বাংলাদেশ লিমিটেডের ৪ কোটি ৯৯
লাখ, ফার ইস্ট নিটিং
অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ কোটি ৯৫
লাখ, মালেক স্পিনিং মিলস পিএলসির ৪
কোটি ৯৩ লাখ, এশিয়াটিক
ল্যাবরেটরিজ লিমিটেডের ৫ কোটি ৪৫
লাখ ও ইস্টার্ন লুব্রিকেন্টস
লিমিটেডের ৪ কোটি ৭০
লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে
গতকাল ৯ দশমিক ৮০
শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের
শীর্ষে উঠে আসে হাক্কানী
পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড। এর
পরের অবস্থানে থাকা আরগন ডেনিমস
লিমিটেডের ৬ দশমিক ৫৪
শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেডের ৬ দশমিক ২৪
শতাংশ, মীর আখতার হোসেন
লিমিটেডের ৫ দশমিক ৮৬
শতাংশ, এমজেএল বাংলাদেশ লিমিটেডের ৫ দশমিক ১৪
শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ দশমিক ৬৬
শতাংশ, মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ৪ শতাংশ, সিভিও
পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের ৩ দশমিক ৩৯
শতাংশ, এলআর গ্লোবাল বাংলাদেশ
মিউচুয়াল ফান্ড ওয়ানের ৩ দশমিক ৩৩
শতাংশ এবং স্টান্ডার্ড ইন্স্যুরেন্স
লিমিটেডের ৩ দশমিক ৩০
শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে
সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২৯ দশমিক ০৬
পয়েন্ট বা শূন্য দশমিক
৩৩ শতাংশ কমে ৮ হাজার
৭২০ দশমিক ৬৮ পয়েন্টে এবং
সার্বিক সূচক সিএএসপিআই ৪৩
দশমিক ২৬ পয়েন্ট বা
শূন্য দশমিক ৩০ শতাংশ কমে
১৪ হাজার ৩৩২ দশমিক ৩৫
পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে
মোট ১৯১ কোম্পানির শেয়ার
লেনদেন হয়। এর মধ্যে
দর বেড়েছে ৬৯টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত ছিল
২৫টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৪ কোটি ১
লাখ টাকার। এর আগের কার্যদিবসে
লেনদেন হয়েছিল ১০ কোটি ২৮
লাখ টাকার।








