ডিএসইতে সূচকের পতন অব্যাহত থাকলেও লেনদেন বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমায় ডিএসইতে সূচকের পতন অব্যাহত রয়েছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন সামান্য বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৩২ পয়েন্ট বা শূন্য দশমিক ০৪ শতাংশ কমে পাঁচ হাজার ১৩০ দশমিক ০৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক শূন্য দশমিক ৭৪ পয়েন্ট বা শূন্য দশমিক ০৬ শতাংশ কমে এক হাজার ১৫০ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৯৫ পয়েন্ট বা শূন্য দশমিক ০৫ শতাংশ কমে এক হাজার ৮৯৪ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৪৪ কোটি লাখ টাকার শেয়ার মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২৫ কোটি ৫৭ লাখ টাকা বেড়েছে। দিন ১২ কোটি ২২ লাখ ৮২ হাজার ৪২টি শেয়ার এক লাখ ১৮ হাজার ৯১৫ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৭৮টির অপরিবর্তিত ছিল ৮১টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে মালেক স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির ১১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বীচ হ্যাচারি লিমিটেডের ১০ কোটি লাখ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের কোটি ৬৯ লাখ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের কোটি ২১ লাখ, এডিএন টেলিকম লিমিটেডের কোটি ১৯ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের কোটি ৫৪ লাখ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কোটি ২৩ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির কোটি ৯৭ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের কোটি ৮৩ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল দশমিক ৮৪ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে ওঠে আসে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। এর পরের অবস্থানে থাকা প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির দশমিক ৩৩ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের দশমিক ৩১ শতাংশ, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের দশমিক ৪৮ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের দশমিক ৪৪ শতাংশ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দশমিক ৯২ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের লিমিটেডের দশমিক ৪৪ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দশমিক ৪৪ শতাংশ, মালেক স্পিনিং মিলস লিমিটেডের দশমিক ৪৩ শতাংশ এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দশমিক ২২ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৯ দশমিক ৫৩ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ কমে হাজার ৭৩৭ দশমিক ২৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৯ দশমিক ৭৮ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ কমে ১৪ হাজার ৩৫৩ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৮৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত ছিল ২০টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৩২ কোটি লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৮৮ লাখ টাকার।