দ্বিতীয় প্রান্তিকের এপেক্স ফুটওয়্যারের ইপিএস বেড়েছে

 চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২৪) শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৩ পয়সা। অর্থাৎ শুধু দ্বিতীয় প্রান্তিকের হিসেবে ইপিএস বেড়েছে ৫০ পয়সা।

অন্যদিকে প্রথম দুই প্রান্তিকে বা প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ২ টাকা ৯৫ পয়সা। অর্থাৎ প্রথমার্ধে বা প্রথম দুই প্রান্তিকে ইপিএস বেড়েছে ৮৮ পয়সা। ২০২৪ সালের ৩১ ডিসেম্বরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৩১ টাকা ৮৯ পয়সা। এছাড়া প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৭১ টাকা ৩৪ পয়সা, অথচ আগের বছরের একই সময়ে ছিল ৮২ টাকা ৯২ পয়সা।

উল্লেখ্য, এপেক্স ফুটওয়্যার ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৫ কোটি ৭২ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৩০৩ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানির মোট ১ কোটি ৫৭ লাখ ২২ হাজার ৪৩৭ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩১ দশমিক ২৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৬ দশমিক ৪৮ শতাংশ এবং বাকি ৪২ দশমিক ২০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ৩০ জুন সামাপ্ত হিসাবছরের জন্য বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৩৪ পয়সা। ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৭৪ টাকা ৩৭ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৮২ টাকা ৫৫ পয়সা। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৮৬ পয়সা।

৩০ জুন, ২০২৩ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩৯ টাকা ৬৪ পয়সা। আর আলোচিত সময়ে কোম্পানিটির নগদ অর্থ প্রবাহ হয়েছে ২৭ টাকা ২৩ পয়সা। এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৭০ পয়সা। ৩০ জুন, ২০২২ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫২ টাকা ৯৫ পয়সা। এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৯ টাকা ৩৬ পয়সা এবং ৩০ জুন ২০২১ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছিল ২৫৬ টাকা ৮১ পয়সা।