‘বাংলাদেশের গ্রুপে পড়ায় অস্ট্রেলিয়াই ভয়ে থাকবে’

শিরোনাম পড়ে অবাকই লাগতে পারে। তবে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অধিনায়ক সুমাইয়া আক্তার। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মালয়েশিয়া খেলতে যাওয়ার আগে এমনটাই জানিয়েছেন তিনি।

শ্রীলঙ্কায় চার ম্যাচের সিরিজ শেষে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ।

লঙ্কার উদ্দেশে আগামী বৃহস্পতিবার দেশ ছাড়বে তারা। তার আগে আজ সংবাদ সম্মেলনে সুমাইয়া বলেছন, ‘অস্ট্রেলিয়া হোক, আর অন্য যে দলই হোক, আমরা আমাদের খেলাটা খেলব। মনে করি না অস্ট্রেলিয়ার বিপক্ষেআমার মনে হয়, ওরাই ভয়ে থাকবে যে, বাংলাদেশের গ্রুপে তারা পড়েছে।

সামর্থ্য শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও সুমাইয়া এমনটা বলার আত্মবিশ্বাস সম্ভবত পেয়েছেন সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের জয় থেকে।

অস্ট্রেলিয়ার মেয়েদের হারিয়েই সেবার টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। যদিও গ্রুপ পর্বের তিন ম্যাচ জয়ের পরেও রান রেটের কারণে সেমিফাইনালে খেলতে পারেনি বাংলাদেশ।

এবার বাংলাদেশের লক্ষ্য কতদূর সেটা নির্দিষ্ট করে জানাননি সুমাইয়া। ম্যাচ ধরে ধরে খেলার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা আসলে ওভাবে কিছু ঠিক করিনি।

ম্যাচ বাই ম্যাচ খেলব। আমাদের দল অনেক ভালো। যদি আমাদের নিজ নিজ ভূমিকা পালন করতে পারিজানি আমার দলের শক্তির জায়গা কীসেই শক্তির জায়গা নিয়ে যদি লড়াই করি, ভালো কিছুই হবে।

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর শুরু হবে আগামী ১৮ জানুয়ারি। বাংলাদেশের প্রথম ম্যাচ উদ্বোধনী দিনেই নেপালের বিপক্ষে।

ডিগ্রুপে বাংলাদেশের বাকি সঙ্গী অস্ট্রেলিয়া-নেপাল-স্কটল্যান্ড। টুর্নামেন্টে মোট ১৬ দল অংশ নেবে। ফাইনাল হবে ফেব্রুয়ারি। টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত।