‘ডার্লিং’ এমবাপ্পের জন্য ভিনিকেও বিক্রি করে দিতে পারেন পেরেজ!

রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ কিলিয়ান এমবাপ্পেকে এতটাই পছন্দ করেন যে, ঠিক দাম পেলে ভিনিসিয়াস জুনিয়রকেও বিক্রি করে দিতে পারেন। এমনটাই দাবি সাবেক রিয়াল স্কাউট মানোলো রোমেরোর।

গ্রীষ্মকালীন দলবদলে পিএসজির সঙ্গে চুক্তি শেষ করে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেন। তবে ২৬ বছর বয়সী এই ফরাসি তারকাকে নিয়ে তখন প্রশ্ন উঠেছিল, কারণ ভিনিসিয়াস ও রদ্রিগোর সমন্বয়ে রিয়ালের আক্রমণভাগ তখন বিশ্বসেরা বলেই বিবেচিত হচ্ছিল।  

ভিনির ভবিষ্যৎ কী? ব্রাজিলিয়ান এই তারকাকে নিয়ে সৌদি প্রো লিগে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও আপাতত ইউরোপেই থাকার সম্ভাবনা বেশি। ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা অবস্থায় তিনি ইউরোপ ছাড়বেন, এমনটা অস্বাভাবিকই মনে হচ্ছে।