আলী যাকেরকে হারানোর তিন বছর

মঞ্চের নূরলদীন কিংবা টেলিভিশনের বড় চাচা চরিত্রের মতো তিনিও স্থান করে নিয়েছিলেন মানুষের হৃদয়ে। বহুব্রীহি, আজ রবিবারের মতো নাটক ও নদীর নাম মধুমতী, লালসালু চলচ্চিত্রেও ছিল তাঁর সফল পদচারণা। তিনি আলী যাকের। বাংলাদেশের একজন সুপরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আজ ২৭ নভেম্বর তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী। 

আলী যাকের অভিনেতা হিসেবে যেমন সফল একজন মানুষ, নির্দেশক হিসেবেও সফল। মঞ্চে তিনি নির্দেশনা দিয়েছেন অনেক নাটক। তার মধ্যে রয়েছে অচলায়তনবাকী ইতিহাসবিদগ্ধ রমণীকুলসৎ মানুষের খোঁজেকাঁঠালবাগানতৈল সংকটএই নিষিদ্ধ পল্লীতেকোপেনিকের ক্যাপ্টেন এবং নূরলদীনের সারাজীবন

অসংখ্য বেতার নাটকেও অভিনয় করেছেন গুণী এ অভিনেতা। অভিনয় করেছেন বহু টিভি নাটকে। আজ রবিবারবহুব্রীহিতথাপিপাথরদেয়ালসহ আরও বিভিন্ন নাটকে অভিনয় করে তিনি এখনও টেলিভিশন নাটকের দর্শকদের মনে জায়গা করে রেখেছেন।

১৯৭৩ সালে আলী যাকের যোগ দেন নাগরিক নাট্য সম্প্রদায়-এ। সবশেষ নিজ নাট্যদলের হয়ে ২০১৭ সালে মঞ্চে অভিনয় করেন তিনি; সেটি গ্যালিলিও নাটকে। এ অভিনয়শিল্পীর অভিনয়ে পথচলা শুরু ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে। আরণ্যক নাট্যদলের হয়ে। কবর নাটকে। তারপর ধারাবাহিকভাবে কাজ করে গেছেন। বিশেষ করে ঢাকার মঞ্চ নাটক তাঁর হাত ধরে শক্ত অবস্থান গড়ে তুলেছে। আলী যাকের কেবল মঞ্চ নাটকের সফল অভিনেতা কিংবা সফল নির্দেশকই নন। মঞ্চ নাটকের অন্যতম সফল সংগঠকও তিনি। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদক, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক, নরেণ বিশ্বাস পদক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার।