যুক্তরাষ্ট্র থেকে আরও ১ কোটি ফাইজার টিকা পেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও এক
কোটি ডোজ ফাইজারের করোনা টিকা অনুদান দিয়েছে।
মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা
হয়েছে— যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯ টিকার আরও এক কোটি
ডোজ অনুদান দিয়েছে, যাতে বাংলাদেশ কিশোর ও প্রাপ্তবয়স্ক নাগরিকদের টিকাদান
কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যেতে পারে।
এতে আরও
বলা হয়, নতুন এই এক কোটি টিকাসহ বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সাড়ে ৮ কোটি ডোজেরও
বেশি করোনা টিকা অনুদান দিয়েছে। এ ছাড়া ৫১ হাজারেরও বেশি স্বাস্থ্যসেবাদানকারী ও
অন্যান্য কর্মীর প্রশিক্ষণ, ১৮টি ফ্রিজার ভ্যান, ৭৫০টি ফ্রিজার ইউনিট ও ৮ হাজার
টিকা বহন বাক্স অনুদান এবং প্রত্যন্ত অঞ্চলে ৫ কোটি ৭০ লাখ ডোজ টিকা পরিবহণে
সহায়তা করেছে যুক্তরাষ্ট্র।








