রাশিয়ার বলয় থেকে ভেনেজুয়েলাকে সরিয়ে আনতে চায় যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কের উন্নয়নের মাধ্যমে দেশটিকে রাশিয়ার বন্ধু তালিকা থেকে সরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই সপ্তাহে দেশটিতে সফর করতে যাচ্ছেন। রোববার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নির্বাচনে জালিয়াতি করেছে, যুক্তরাষ্ট্র এমন অভিযোগ তোলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বন্ধ হয়ে যায়।
২০১৯ সালে যুক্তরাষ্ট্র যখন ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করে, দেশটি অর্থনৈতিক সহায়তার জন্য রাশিয়ার দারস্থ হয়।
এখন নিকোলাস মাদুরোর সরকারকে মস্কো থেকে সরিয়ে আনার জন্য চেষ্টা করছে ওয়াশিংটন।








